সর্বশেষ

10/recent/ticker-posts

‘সবচেয়ে শক্তিশালী’ সিটির বিপক্ষে জেতার সম্ভবনা নিয়ে যা বললেন ক্লপ

পাঁচ-ছয় মৌসুম ধরেই প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় দ্বৈরথ হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি–লিভারপুল ম্যাচ। এমনকি এর মধ্যে অনেক মৌসুমে এই ম্যাচই শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। এবারও এই দুই দল যেভাবে মৌসুম শুরু করেছে, তাদের দুটি ম্যাচই হয়তো নির্ধারণ করতে দিতে পারে প্রিমিয়ার লিগ শিরোপার গতিপথ।

সেই দুই ম্যাচের প্রথমটি আজ, সিটির মাঠ ইতিহাদে অতিথি হয়ে খেলতে যাচ্ছে লিভারপুল। এই ম্যাচের আগে সিটি এবং দলটির কোচ পেপ গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গত কয়েক বছরের মধ্যে সিটিকেই সবচেয়ে শক্তিশালী দল মনে করছেন লিভারপুল কোচ। আজ রাতে অবশ্য সিটির বিপক্ষে নিজেদের সেরাটা খেলে পেপ গার্দিওলার দলকে অস্বস্তিতে ফেলতে চান এই জার্মান কোচ।