কানাডা সরকারের নতুন আইনের কারণে এবার প্রযুক্তি কোম্পানি গুগলকে কানাডার সংবাদমাধ্যমগুলোকে বছরে ৭৪ মিলিয়ন বা ৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। এ বিষয়ে কানাডা সরকারের সঙ্গে গুগলের চুক্তি হয়েছে।
বার্তা সংস্থা এপির খবরে জানানো হয়েছে, কানাডার সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট বা আধেয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে সেখান থেকে যে রাজস্ব আয় হবে, তার একটি অংশ হিসেবে বছরে এই ৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার গুগলকে পরিশোধ করতে হবে।
চুক্তি হওয়ার কারণে এখন গুগলের পক্ষে কানাডার সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট বা আধেয় সরিয়ে ফেলা সম্ভব হবে না। কিন্তু ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা চলতি বছরের শুরু থেকেই কানাডার সংবাদমাধ্যমগুলোর সংবাদ আধেয় প্রদর্শন করছে না।
Social Plugin