সর্বশেষ

10/recent/ticker-posts

নির্বাচনে মাঠে থাকবে পৌনে ২ লাখ পুলিশ সদস্য

 



নির্বাচনে মাঠে থাকবে পৌনে ২ লাখ পুলিশ সদস্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী, ভোটার, প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাসহ প্রত্যেককে নিরাপত্তা দিতে নির্বাচনী ছক তৈরি করেছে পুলিশ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে ১ লাখ ৭৪ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ছাড়াও সশস্ত্র বাহিনী, বিজিবি, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যরা মাঠে থাকবেন। সারা দেশে ১ লাখ ৭৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিজ বাহিনীর পাশাপাশি অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। শুক্রবার স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, র‍্যাব, এপিবিএন ও কোস্টগার্ড নির্বাচনী কার্যক্রম চালাতে মাঠে নেমেছে।

সূত্র জানায়, পুলিশ মোট পাঁচ দিন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। নির্বাচনের তিন দিন আগে তারা মাঠে নামবে এবং নির্বাচনের দুই দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। সারা দেশে পুলিশ বাহিনীতে সদস্য আছে ২ লাখ ১২ হাজার।