সর্বশেষ

10/recent/ticker-posts

রাজধানীর জিগাতলায় বাসে আগুন

 

        রাজধানীর জিগাতলায় বাসে আগুন!!


বিএনপির ডাকা একাদশ দফার অবরোধ চলার মধ্যে আজ বুধবার রাজধানীর জিগাতলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আবদুস সামাদ আজাদ প্রথম আলোকে বলেন, ধানমন্ডির জিগাতলায় রজনীগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


বিএনপির ডাকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ চলছে। ১১তম দফার এই অবরোধ আজ সন্ধ্যা ৬টায় শেষ হবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক থেকে দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।


visit: https://newsdailybangla1.blogspot.com