সর্বশেষ

10/recent/ticker-posts

সেনাবাহিনীর সৈনিক হতে চান, সব জেলার প্রার্থীদের সুযোগ

 

সেনাবাহিনীর সৈনিক হতে চান, সব জেলার প্রার্থীদের সুযোগ


বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে সাধারণ ট্রেড (জিডি) ও কারিগরি ট্রেডে লোকবল নিয়োগ দেওয়া হবে। নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। মুঠোফোনে খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। দেশের ৬৪ জেলা থেকে লোক নেওয়া হবে। আবেদন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।

আবেদনের যোগ্যতা

সাধারণ ট্রেডে (জিডি) আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি তারিখে ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না।

কারিগরি ট্রেডে আবেদনের জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ–৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি/সমমান পাস হলে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি তারিখে ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না। শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ এক বছর শিথিলযোগ্য।


শারীরিক যোগ্যতা

সাধারণ ও কারিগরি উভয় পদের জন্য পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৯ দশমিক ৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

আরও পড়ুন

রামপাল বিদ্যুৎকেন্দ্রে চাকরি, আবাসনসহ বেতন ১ লাখ ৬৫ হাজার

নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট। নারী ও পুরুষ প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ, অবিবাহিত ও সাঁতার জানা থাকতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল ও জেলা কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই–বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা পাঠাতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে (http://army.teletalk.com.bd/admitcard/index.php) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।


বিস্তারিত জানতে

অনলাইন আবেদন বা ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন—পরিচালক, পারসোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।