সর্বশেষ

10/recent/ticker-posts

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

 

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে অপরাধীরা যাতে চুরি, ছিনতাই করতে না পারে, সে জন্য বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৯ ডিসেম্বর শুরু হওয়া এই অভিযান চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, এরই অংশ হিসেবে গতকাল ১৬ জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা–পুলিশ। এর মধ্যে চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের চুরিতে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে আবদুল হালিম (৪২), আরিফ (২৭), সেন্টু (৪০), অলি খন্দকার (৩৬) ও মানিক (২৯); ছিনতাইয়ের অভিযোগে মো. শাকিল (৩০) ও মধু মিয়া (২২) এবং চুরির অভিযোগে মোহাম্মদ হাবিব (২৩) ও মোহাম্মদ হাশেমকে (২৬) গ্রেপ্তার করা হয়।