সভায় টিম কুক বলেন, ‘যেসব প্রযুক্তি আমাদের আগামী নির্ধারণ করবে, সেসব প্রযুক্তি ও সুবিধাতে আমরা অব্যাহতভাবে বিনিয়োগ করছি। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা আমাদের শ্রম ও সময় ব্যয় করা অব্যাহত রেখেছি। আমরা খুবই উচ্ছ্বসিত যে এআইয়ের জন্য আমাদের চলমান কাজগুলোর বিস্তারিত তথ্য এ বছরের শেষ ভাগে জানাতে পারব।’
সভায় অ্যাপল পণ্যে জেনারেটিভ এআই সুবিধা চালু করা হবে বলে জানালেও কোন মাসে চালু করা হতে পারে, তা জানাননি টিম কুক। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি শুধু এটাই বলছি যে জেনারেটিভ এআই নিয়ে অ্যাপলের অনেক কিছু করার সুযোগ রয়েছে।’
অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছেন, আইওএসের পরবর্তী সংস্করণ ‘আইওএস ১৮’তে অ্যাপলের ইতিহাসে সব থেকে বড় হালনাগাদ আসতে পারে। ফলে গুরম্যানের অনুমান ও টিম কুকের ঘোষণার পরিপ্রেক্ষিতে বিশ্লেষকেরা ধারণা করছেন, আইওএস ১৮ থেকেই ব্যবহারকারীরা আইফোন-আইপ্যাডসহ সব যন্ত্রে এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
read more..https://alfursanskyteam.blogspot.com/

Social Plugin