সর্বশেষ

10/recent/ticker-posts

কাশি হলেই কি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে? | ডা. নওসাবাহ্ নূর প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৪: ৫৩ শেয়ার করুন ফলো করুন

 শীত প্রায় এসে পড়েছে। ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু–বৃদ্ধ অনেকেই সর্দিকাশির সমস্যায় ভোগেন; বুকে কফ জমে যায়। খুক খুক কাশতে থাকেন সকাল–বিকেল। সর্দিকাশিতে আক্রান্ত হলে শ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা হতে পারে। বুকে জমে থাকা কাশি বা কফ নির্মুলে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করেন। কিন্তু সব কাশির ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে? জেনে নিন শীতের কাশির কয়েকটি সাধারণ কারণ এবং প্রতিকারগুলো...

কাশির কারণ

  • ভাইরাসের সংক্রমণ: কাশির প্রধান কারণ ভাইরাসের সংক্রমণ। শীতে ভাইরাসগুলো দ্রুত সংক্রমিত হওয়ার পরিবেশ পায় বলে দ্রুত ছড়িয়ে পড়ে। কাশির সঙ্গে পাতলা কফ বেরোতে পারে, সঙ্গে থাকতে পারে সর্দি। ভাইরাল সংক্রমণের কাশিতে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই।

  • ব্যাকটেরিয়ার সংক্রমণ: এ সময় ব্যাকটেরিয়াজনিত ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে, যার ফলে কাশি হতে পারে। এক্ষেত্রে হলুদ রঙের ঘন কফ বেরোতে পারে, জ্বর হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে।

  • পরিবেশগত কারণ: শীতকালে দরজা-জানলা বন্ধ থাকার কারণে ধোঁয়া ধুলাবালির মতো দূষণকারী উপাদানে কাশির সমস্যা হতে পারে। এক্ষেত্রে কাশির সঙ্গে যে কফ তৈরি হয়, সেখানে পাতলা শ্লেষ্মাজাতীয় পদার্থ দেখা যায়।