সর্বশেষ

10/recent/ticker-posts

ফল খাবেন কীভাবে? খালি পেটে না ভরা পেটে, আস্ত না জুস করে?

 



কথায় আছে, ফলের ওপর ওষুধ নেই। ফল হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। এই ফল খাওয়ারও কিন্তু নিয়ম রয়েছে। যখন–তখন ফল খেলেই কিন্তু সুফল পাওয়া যাবে না। ফল খাওয়ার সময় যেসব নিয়ম মেনে চললে ফলের পূর্ণাঙ্গ পুষ্টি গ্রহণ করতে পারবেন, একনজরে জেনে নিন।

ফল খান ধুয়ে

যত স্বাস্থ্যকর পরিবেশেই সংরক্ষণ করা হোক না কেন, খাওয়ার আগে অবশ্যই ভালো করে ফলটি ধুয়ে নিন। বিশেষ করে যেসব ফল খোসাসহ খাওয়া হয়, যেমন আপেল, জাম, পেয়ারা—এগুলো ভালোভাবে না ধুয়ে খাবেন না।



জুস বানিয়ে নয়, গোটা ফল খাওয়ার চেষ্টা করুন

অনেকেই মনে করেন ফলের জুস থেকেও ফলের পূর্ণাঙ্গ পুষ্টি পাওয়া সম্ভব। বিষয়টি তা নয়। ফল জুস করলে এর সঙ্গে সঙ্গে ফলের ডায়েটারি ফাইবার নষ্ট হয়ে যায়। ফলের বেশির ভাগ পুষ্টি এই ফাইবারেই থাকে। সর্বাধিক পুষ্টি পেতে তাই যতটা সম্ভব গোটা ফল খাওয়ার চেষ্টা করুন। এ ছাড়া ফল খাওয়ার সময় মুখের একটি আলাদা ব্যায়াম হয়, যা জুস খাওয়ার সময় হয় না।