গোলটি দেখে কেউ তুলনা টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে, কেউবা বলছেন ওয়েইন রুনির কথা। তবে একটা জায়গায় প্রায় সবাই একমত, এখন পর্যন্ত এটিই মৌসুমের সেরা গোল।
বলা হচ্ছে রোববার রাতে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোর গোলের কথা। ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইউরোপীয় ফুটবল ক্যারিয়ারে একই ধরনের গোল করেছিলেন রোনালদো ও রুনি। যে কারণে ধারাভাষ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে গারনাচোর গোলের আলোচনায় উঠে এসেছে এ দুজনের নাম। পর্তুগিজ ও ইংলিশ তারকার সঙ্গে গারনাচোকে তুলনাও করেছেন অনেকে। এ নিয়ে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য গারনাচোকে গারনাচোর জায়গাতেই রাখতে বলেছেন।

Social Plugin